আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি জাহিদুল ইসলাম, পুলিশের গুলিতে আহত ২

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারী ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেল্টা গার্মেন্টসের পেছনে সংঘটিত এ ঘটনায় আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পুলিশের দাবি, বিকাশ এজেন্টের কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এতে রুবেল ও আমির নামে দুইজন গুলিবিদ্ধ হন এবং কাশেম ও জয় নামে আরও দুইজনকে আটক করা হয়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়

মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হয়ে আহত হয়েছেন আদাবর থানার ওসি এবং উপপরিদর্শক (এসআই) তরুন। হামলাকারীরা ওসির মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর হাতে কোপ লাগে। একই ঘটনায় এসআই তরুণও আহত হয়েছেন। তাঁর হাতের সামনের অংশে জখম হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাঁদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ৬১টি। এই হিসেবে প্রতি মাসে গড়ে পুলিশের ওপর ৪৮টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পাঁচ মাসে পুলিশের ওপর ১৯২টি হামলার ঘটনা ঘটে। গত বছর ১২ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ৬০১টি। আর এ বছর প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) এ সংখ্যা ২৬৮।

জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ