আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সংরক্ষিত নারী আসনে বিএনপির তৎপরতা বাড়ছে, আলোচনায় ড. আসমা শহীদসহ বহু নাম

News Tarunner khobor
  • আপডেট টাইম :   মঙ্গলবার | মার্চ ২৪, ২০২৬ | ০৩:৫৪ এএম
  • ৬৩৪৯ বার
নিজস্ব প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে তৎপরতা বাড়িয়েছে-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি এককভাবে প্রায় ৩৫টি এবং জোটগতভাবে প্রায় ৩৭টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলটির নীতিনির্ধারকরা ইতোমধ্যে শতাধিক নেত্রীর নামের একটি খসড়া তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছেন।

রাজপথের আন্দোলন, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকজন জ্যেষ্ঠ নেত্রী আলোচনায় এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সেলিমা রহমান, আফরোজা আব্বাস, হাসিনা আহমেদ, সুলতানা আহমেদ, বিলকিস আক্তার জাহান শিরিন ও শিরীন সুলতানা।

সংসদে অভিজ্ঞতা ও বক্তব্য দেওয়ার দক্ষতার কারণে সাবেক এমপিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ তালিকায় রয়েছেন—আসিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু এবং হেলেন জেরিন খান।

দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে নতুন ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকটি নামও আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সংগীতশিল্পী বেবী নাজনীন ও কনক চাঁপা, এবং বীথীকা বিনতে হোসাইন।

সাম্প্রতিক নির্বাচনে অংশগ্রহণ করেও পরাজিত হলেও সক্রিয় থাকা কয়েকজন নেত্রীকেও মূল্যায়ন করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন—সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি এবং সাবেরা সুলতানা মুন্নি।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী ও দীর্ঘদিনের রাজপথের কর্মী ড. আসমা শহীদ এর নামও।

ফরিদপুরের নগরকান্দা–সালথা অঞ্চলের এই নেত্রী দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। তৃণমূল থেকে উঠে আসা এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে তাকে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে—

* আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা
* মামলা-হামলার ইতিহাস
* সাংগঠনিক দক্ষতা
* শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
* আঞ্চলিক ও জোটগত ভারসাম্য

দলীয় সূত্রের মতে, শতাধিক নামের প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাই শেষে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানচূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ