আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নতুন বাজেটে গাড়ি, সিগারেট, কাজুবাদামসহ নানা পণ্যের দাম বাড়ার আশঙ্কা

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | জুন ১২, ২০২৬ | ০৫:৫১ এএম
  • ৩ বার
অনলাইন ডেস্ক

ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বাজেট এবং টাকার অঙ্কে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের ওপর উৎস কর, ভ্যাট, শুল্ক ও সারচার্জের হার পরিবর্তনের ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। একই সঙ্গে কিছু খাতে কর ছাড় ও ভর্তুকির কারণে নির্দিষ্ট কিছু পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত ওয়াশিং মেশিনের ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে। তবে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন তৈরিতে ব্যবহৃত ফ্লোট গ্লাসের ওপর বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় দেশীয়ভাবে উৎপাদিত এসব পণ্যের দাম কমতে পারে।

এছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোলচালিত গাড়ি আমদানিতে কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির বাজারমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তামাকজাত পণ্যের ক্ষেত্রেও শুল্ক বৃদ্ধি করা হয়েছে। সিগারেট তৈরিতে ব্যবহৃত আমদানিকৃত সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৩০০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সিগারেটের দাম বাড়তে পারে।

স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে আমদানিকৃত যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেতে পারে।

একইভাবে গ্রিজ প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানিকৃত কাগজের দামও বাড়তে পারে।

বৈদ্যুতিক মোটর উৎপাদনকারী দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে ১২০০ ওয়াটের নিচের ডিসি মোটর আমদানির ওপর ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে কম ক্ষমতাসম্পন্ন আমদানিকৃত মোটরের দাম বৃদ্ধি পেতে পারে।

দেশীয় কাজুবাদাম চাষ ও উৎপাদনকে উৎসাহিত করতে আমদানিকৃত কাজুবাদামের শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া স্থানীয় শিল্প সুরক্ষার অংশ হিসেবে জিপসাম বোর্ড ও শিট আমদানির ওপর ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর প্রভাবেও এসব পণ্যের বাজারমূল্য বাড়তে পারে।

অর্থনীতিবিদদের মতে, স্থানীয় শিল্পকে সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যেই এসব শুল্ক ও কর পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। তবে এর সরাসরি প্রভাব ভোক্তা পর্যায়ে পড়তে পারে এবং কিছু পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ