আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | জুন ১৩, ২০২৬ | ০৫:২৫ এএম
  • ৬ বার
কক্সবাজার, ১২ জুন ২০২৬

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং পর্যায়ক্রমে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা নিয়ে এই বিচ গেমস অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আজ কক্সবাজারের কলাতলী বিচে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন,  কিছুদিন আগে চায়নার সানিয়াতে এশিয়ান বিচ গেমস উদ্বোধনে গিয়ে দেখেছি তারা কৃত্রিম সৈকত তৈরি করেছে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা এটিকে কাজে লাগাতে চাই। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে এবং তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ের ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়েও কথা বলেন। তিনি জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড আগামী জুলাইয়ের মধ্যে শেষ হবে এবং পরবর্তী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে, যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বালক ও বালিকা-উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিভাগ।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ