ফেনী জেলা প্রতিনিধিফেনী, ৭ জুলাই ২০২৬: গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিকার সংরক্ষণ এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি নং এস-১৪৫১৭) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২২ সদস্যবিশিষ্ট ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ জুলাই এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ডেইলি বিজনেস মিরর ও দৈনিক সময় প্রতিদিন-এর ফেনী জেলা প্রতিনিধি আফতাব মমিন ভূঁঞা-কে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি গাজীউল হক-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহসভাপতি:
মো. শেখ কামাল (দৈনিক ইত্তেফাক/ডেইলি পোস্ট/দৈনিক ফেনীর সময়, ছাগলনাইয়া প্রতিনিধি)
নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ, দাগনভূঞা প্রতিনিধি
যুগ্ম সাধারণ সম্পাদক:
জহিরুল হক খান সজিব (দৈনিক নবচেতনা, সোনাগাজী প্রতিনিধি)
আবদুর রহিম (দৈনিক খোলা কাগজ, ফেনী জেলা প্রতিনিধি)
সাংগঠনিক সম্পাদক:
আনোয়ার হোসেন (দৈনিক দেশের পত্র, জেলা প্রতিনিধি/দৈনিক এবেলা)
কোষাধ্যক্ষ:
মহিউদ্দিন মিয়াজী সেজু (দৈনিক এবেলা, স্টাফ রিপোর্টার)
মানবাধিকার বিষয়ক সম্পাদক:
শহীদুল ইসলাম তোতা (সাপ্তাহিক জনপ্রিয়, দাগনভূঞা প্রতিনিধি)
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক:
আরাফাত হোসেন (দৈনিক আমার বার্তা, মাল্টিমিডিয়া, সদর প্রতিনিধি)
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক:
জহিরুল ইসলাম মিঠুল (দৈনিক সংগ্রাম প্রতিদিন, ছাগলনাইয়া প্রতিনিধি)
নির্বাহী সদস্যরা হলেন:
মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া (বাংলাদেশ টুডে, জেলা প্রতিনিধি)
জহিরুল ইসলাম জাহাঙ্গীর (দৈনিক সমকাল, ফুলগাজী প্রতিনিধি)
কাজী নরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম, ছাগলনাইয়া প্রতিনিধি)
মাসুম বিল্লাহ ভূঁইয়া (দৈনিক মুক্ত খবর/ডেইলি স্টেট, জেলা প্রতিনিধি)
গাজী মোহাম্মদ হানিফ (দৈনিক অগ্রসর, জেলা প্রতিনিধি)
আলাউদ্দিন সবুজ (দৈনিক স্বদেশ বিচিত্রা/রাজধানী টিভি, জেলা প্রতিনিধি)
কামাল উদ্দিন (দৈনিক আলোকিত গণমাধ্যম, বিশেষ প্রতিনিধি/সাপ্তাহিক জনপ্রিয়)
মো. নুরুল আলম মহব্বত (দৈনিক খোলা কাগজ/নতুন আলো প্রতিদিন, সোনাগাজী প্রতিনিধি)
আবদুর রহিম রুবেল (নির্বাহী সম্পাদক, ফেনীর স্বাস্থ্যকথা)
ফখরুল ইসলাম (দৈনিক সমাবেশ/রূপসী বাংলা টিভি, জেলা প্রতিনিধি)
মোয়াজ্জেম হোসেন মিলন (দৈনিক আমার বার্তা, মাল্টিমিডিয়া, জেলা প্রতিনিধি)
কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করে বলেন, নবগঠিত ফেনী জেলা কমিটি সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং সাংবাদিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।