আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মোটরসাইকেল ভেদে পরিবর্তন করা যাবে সামনের নম্বরপ্লেটের নকশা, বিধি মালা সংশোধন

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | নভেম্বর ২, ২০২৬ | ০৯:১৮ এএম
  • ১ বার
নিজস্ব প্রতিনিধি

‎‎মোটরসাইকেলের সামনে বসানোর জন্য নম্বরপ্লেটের নকশা ও নিবন্ধন নম্বর লেখার পদ্ধতিতে পরিবর্তন এনে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেটে এক লাইনে নিবন্ধন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিভিন্ন চিহ্নের মাপ নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে। ‎গতকাল রোববার (১ নভেম্বর) সড়ক পরিবহন বিধিমালা সংশোধনের গেজেটে প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।‎ ‎সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধন করে এসব পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি অনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি। এ ছাড়া সামনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে বিআরটিএ। এক লাইনে নিবন্ধন নম্বর লেখার ক্ষেত্রে জেলা ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।‎ ‎সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালায় এ সংশোধন এনেছে সরকার।

জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ