নিজস্ব প্রতিবেদক
গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার রাতে ১১টা ০৫ মিনিটে বিশিষ্ট সাংবাদিক মহিন উদ্দিনের মাতা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার স্থানীয় ঠিকানা ছিল নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন ১নং জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরওয়াদ্দি হাজী গ্রাম, মাহুতোলা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি মরহুম নুরুজ্জামানের সহধর্মিণী ছিলেন। তিনি দুই ছেলে ও পাঁচ কন্যা রেখে গেছেন।
তাঁর দুই পুত্র হলেন
১। মহিন উদ্দিন
২। শাহাবুদ্দিন
তাঁর কন্যারা হলেন
১। শাহিনা আক্তার
২। কোহিনুর আক্তার
৩। মাহিনুর আক্তার
৪। তাছলিমা আক্তার
৫। শীলা আক্তার
মরহুমার জ্যেষ্ঠ পুত্র মহিন উদ্দিন একজন সাংবাদিক, লেখক ও সম্পাদক। তিনি সাবেক সন্ধাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার, সাবেক দৈনিক আলোর জগত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার স্টাফ রিপোর্টার, সাবেক একুশে বাণী পত্রিকার সহকারী সম্পাদক (ক্রাইম), সহকারী সম্পাদক আমার সংগ্রাম পত্রিকা। তিনি ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। এছাড়াও তিনি ‘কাঁচা ছোল আম্বিয়া’ বইয়ের সম্পাদক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বিশ্ব গণমাধ্যম প্রকাশনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মহিন উদ্দিনের সহধর্মিণী সানজিদা জোহুরা একজন সাংবাদিক, লেখক, প্রকাশক ও সম্পাদক। তিনি সাবেক সন্ধাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার, সাবেক দৈনিক আলোর জগত পত্রিকার সহকারী সম্পাদক, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার, সাবেক আমার সংগ্রাম পত্রিকার সহকারী সম্পাদক এবং দৈনিক একুশে বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, গ্রামীণ লেখক অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং বিশ্ব গণমাধ্যম প্রকাশনার উপদেষ্টা। তিনি বিভিন্ন ধরনের বইয়ের লেখক ও সম্পাদক।
সানজিদা জোহুরার পিতা এম. জেড. জাহিদ হাসান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা (৮ নম্বর সেক্টর)।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হলো।