আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঘরের ভেতরে মিললো ব্যবসায়ীর মরদেহ, ছেলে-পুত্রবধূ পলাতক

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ৩, ২০২৫ | ০১:৫৯ পিএম
  • ৫৮৭ বার
ডিজিটাল ডেস্ক

খুলনায় লিটন খান নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আবু বক্কার সিদ্দিক লিমনের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক রয়েছে লিমন ও তার স্ত্রী চাদনী

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদ এলাকার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী চাদনীকে নিয়ে ঢাকায় থাকতেন লিমন। গত চারদিন আগে তারা খুলনায় আসেন। এরই মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন ব্যবসায়ী লিটন খান। সেই টাকা থেকে ২০ হাজার টাকা দাবি করছিলেন লিমন। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় টাকা দিতে অস্বীকৃতি জানান লিটন খান।

সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে লিটন খানের স্ত্রী অফিসে চলে গেলে বাড়িতে তাদের ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে।

 

সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। এ হত্যাকাণ্ডে তার ছেলে ও পুত্রবধূ সরাসরি জড়িত। ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ