আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সুন্দরবনে ডাকাতের আস্তানা থেকে অস্ত্র ও জিম্মি ৪ জেলে উদ্ধার

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ৩, ২০২৫ | ০৫:৪৩ পিএম
  • ৩৩৫ বার
ডিজিটাল ডেস্ক

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

 

 

শুক্রবার (৩ অক্টোবর) সকালে শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন খবরের ভিত্তিতে ভোর ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড ডাকাতদের আত্মসমর্পণের উদ্দেশে দু’রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময়ে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, দু’টি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেন। এ সময় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার মফিজুল ইসলাম (৪২), মো: হাবিবুর রহমান (৩৭), দাকোপ উপজেলার মো: হাবিবুর (৩৫) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শাহজাহান গাজী (৪০)। উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নির্যাতন করছিল।

 


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ