আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, জায়গা হচ্ছে না হাসপাতালে

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | অক্টোবর ৫, ২০২৫ | ০৬:৩১ পিএম
  • ৩২৩ বার
ডিজিটাল ডেস্ক

হঠাৎ করেই জয়পুরহাটে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।

 

গত ৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগী জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপে ডায়রিয়া ওয়ার্ডের বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝে ও করিডোরে শুয়ে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। রোগী ও স্বজনদের ভিড়ে হাসপাতালে পা ফেলার জায়গা নেই।

 

চিকিৎসকরা বলছেন, শুষ্ক মৌসুম, অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী বলেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালে অনেক ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। নারী, শিশু, বয়স্কসহ সব ধরনের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। শুধু ২ অক্টোবর ৭৪ জন রোগী ভর্তি হয়। মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব রয়েছে। স্যালাইন যে পরিমাণ খাওয়া দরকার সে পরিমাণ খাচ্ছে না। এজন্য প্রচুর পরিমাণ স্যালাইন খেতে হবে। এছাড়া সবাইকে সতর্ক থাকতে হবে বলেও জানান ওই চিকিৎসক।

 

জয়পুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড বিশ্বাসপাড়া মহল্লার পারভীন ও আবু বকর ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, ডায়রিয়া পানি বহিত রোগ। হঠাৎ করেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ