আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার দুই দিন পর মামলা

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ৬, ২০২৫ | ০২:০৮ পিএম
  • ৩০৭ বার
ডিজিটাল ডেস্ক

বাগেরহাটে সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দুই দিন পর থানায় মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নিহত ব্যক্তির মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।

নিহত হায়াত উদ্দিন (৪২) দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালী এলাকায়। সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু পরাজিত হন।

 

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, নিহত ব্যক্তির মায়ের করা হত্যা মামলায় একই এলাকার বিএনপি কর্মী মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালী এলাকায় একটি দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। এ সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ মর্গে হায়াত উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতে জানাজার পর নিজ বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়। হায়াত উদ্দিন একসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

প্রধান আসামি মো. ইসরাইল মোল্লা হাড়িখালী এলাকার মো. আবদুস ছালাম মোল্লার ছেলে। তিনি বিএনপির কর্মী এবং ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ারের বাগেরহাট জেলার সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও আছে। হত্যাকাণ্ডের পর পুলিশ ইসরাইলের বাড়ি থেকে রক্তমাখা একটি দা ও শার্ট উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হায়াত উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের মান, রাজনৈতিক দুর্বৃত্তায়নসহ বিভিন্ন বিষয়ে সরব ছিলেন। তবে তাঁর বিরুদ্ধেও মাদকের মামলা ছিল।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ