আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ০৮:৫৮ এএম
  • ২৯৮ বার
ডিজিটাল ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছানোর পর বিপুল ভিড় ব্যারিকেডের দিকে ধাবিত হয়। এক পর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তখনই পদদলনের ঘটনা ঘটে।

প্রথমে ধারণা করা হয়েছিল, সভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হবেন। কিন্তু বাস্তবে সেখানে জড়ো হন প্রায় ৬০ হাজার মানুষ। এতে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।, বিজয়ের মঞ্চে আসার কথা ছিল নির্ধারিত সময়ের সাত ঘণ্টা আগে। তার বিলম্বের কারণে ভিড় ক্রমেই বাড়তে থাকে এবং এক পর্যায়ে গাদাগাদি অবস্থার সৃষ্টি হয়ে পরে ভয়াবহ পদদলনে রূপ নেয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্য নেতারা।

এদিকে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৩৯-এর চেয়েও বেশি হতে পারে।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ