আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বন্ধুর সহায়তায় ভোট দেন নাঈম, ইমরানকে সহায়তা করেছেন ভোটকেন্দ্রে দায়িত্বরত ব্যক্তি

News Tarunner khobor
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | অক্টোবর ১৬, ২০২৫ | ০৬:৩০ পিএম
  • ২২৬ বার
ডিজিটাল ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী। তাঁদের মধ্যে একজন বন্ধু ও অন্যজন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তির সহযোগিতায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ওই দুই প্রার্থী হলেন ২০২১–২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বতন্ত্র পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক পদপ্রার্থী নাঈম হোসেন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শেরেবাংলা ফজলুল হক হলে স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মো. ইমরান হোসে

 

বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে ভোট দেন নাঈম হোসেন। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্রের সামনে পরিদর্শন করেছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে কথা হয়। তিনি বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থীদের নাম বলেছি, আর বন্ধু সে অনুযায়ী ব্যালটে ক্রস চিহ্ন দিয়েছেন। এভাবেই আমার ভোট সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়াটিতে প্রায় ১০ মিনিটের মতো সময় লেগেছে।’

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নির্বাচনে প্রার্থী হওয়া নাঈমের এই পথচলা মোটেও সহজ ছিল না। তবে শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর পাশে ছায়ার মতো ছিলেন বন্ধুরা। প্রচারণার দিনগুলোয় ক্লান্তিহীনভাবে তাঁর সঙ্গে হেঁটেছেন, ভোটারদের কাছে পৌঁছে দিয়েছেন বার্তা।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল আমাদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা। আমি প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু তারা তা করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে ভোট দেন ইমরান হোসেন। তিনি শেরেবাংলা ফজলুল হক হলে স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা একজন ব্যক্তির সহযোগিতায় নিজের ভোট দিই। পরে ওই ব্যক্তি জোরে জোরে প্রার্থীদের নাম বলেছেন। আর আমি থামিয়ে বলেছি, এটা। মূলকথা অন্যজনের বিশ্বাসের ওপর নির্ভর করে ভোট দিতে হয়েছে।’


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ