আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাইবান্ধার দুই কলেজে শতভাগ ফেল

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ১৭, ২০২৫ | ০৩:৩৫ পিএম
  • ৬৬২ বার
ডিজিটাল ডেস্ক

গাইবান্ধার সাত উপজেলার ৩৩টি কলেজে এবারের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো হলেও দুটি কলেজ থেকে কোন পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। এর আগে বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ পেলে এ তথ্য পাওয়া যায়।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় মোট ৩৩টি কলেজ রয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ৩১টি কলেজ থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। তবে দুই কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই ফেল করেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি ফেল করেছেন। গত বছরও এই কলেজে পাসের হার ছিল শূন্য। অন্যদিকে সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেননি।

গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ