আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

প্রিপেইড মিটারে রিচার্জ করে ২২০ ডিজিটের টোকেন পেলে যা করবেন

News Tarunner khobor
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জুন ৯, ২০২৬ | ০৯:৫৪ এএম
  • ৪ বার
Desktop

শেষ কিছু দিনে প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ করার পর গ্রাহকরা ২২০ ডিজিটের অস্বাভাবিক লম্বা টোকেন পাচ্ছেন। এত বড় টোকেন দেখে অনেকে ঘাবড়েও যাচ্ছেন। তবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এই প্রতিষ্ঠানটি

কেন এত লম্বা টোকেন?
সরকার সম্প্রতি বিদ্যুতের মূল্যহার পরিবর্তন করেছে। আবাসিক প্রিপেইড মিটারে ৬টি ধাপে বিল হিসাব হয় এবং প্রতিটি ধাপের ইউনিট মূল্য নতুনভাবে নির্ধারিত হয়েছে। মিটারে এই আপডেট কার্যকর করতে সাধারণ রিচার্জ টোকেনের পাশাপাশি একটি অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এ কারণেই মোট ডিজিটের সংখ্যা ২২০-এ গিয়ে দাঁড়াচ্ছে।

টোকেন প্রবেশ করাবেন যেভাবে
টোকেনটি প্রতি ২০ ডিজিট পরপর কমা দিয়ে ভাগ করা থাকে। ধাপগুলো হলো—
- প্রথম ২০ ডিজিট মিটারে টাইপ করুন, তারপর সবুজ বাটন বা Enter চাপুন
- একই নিয়মে পরবর্তী ২০ ডিজিট করে একে একে প্রবেশ করান
- সব অংশ সঠিকভাবে দেওয়া হলে মিটারে ব্যালান্স যুক্ত হবে এবং নতুন ট্যারিফ চালু হবে

সমস্যা হলে কী করবেন?
টোকেন প্রবেশ করাতে কোনো জটিলতা দেখা দিলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে সরাসরি যোগাযোগ করুন অথবা সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে ফোন করুন।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ