আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল

News Tarunner khobor
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জুন ৯, ২০২৬ | ০৯:৫৬ এএম
  • ৫ বার
Desktop

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর এল। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার জুনিয়রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন 

গত মাসে স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে গ্রেড-২ মাসল টিয়ার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, সেরে উঠতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এই খবরে সমর্থকদের মধ্যে দেখা দেয় গভীর উদ্বেগ।

তবে সোমবার (৮ জুন) করা সর্বশেষ এমআরআই রিপোর্ট কিছুটা স্বস্তি এনেছে। সিবিএফ জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে এবং চিকিৎসা দলের প্রত্যাশামতো উন্নতি দেখা যাচ্ছে।

নেইমারের অনুপস্থিতিতেও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছিল ব্রাজিল। পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমার প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে চিকিৎসকরা আশাবাদী।

সাম্প্রতিক বছরগুলোতে চোট যেন নেইমারের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ২০২৩ সালে হাঁটুর মারাত্মক চোট, এরপর সৌদি ক্লাব আল হিলাল ও শৈশবের ক্লাব সান্তোসে থাকাকালীনও একাধিকবার মাঠের বাইরে কাটাতে হয়েছে। 

৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছিল সংশয়, তবু নতুন কোচ কার্লো আনচেলত্তি তার ওপর আস্থা রেখেছেন।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের এটি হবে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। গ্রুপ পর্বে মরক্কোর পর ব্রাজিল মুখোমুখি হবে ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ