আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

‘স্বরাষ্ট্রমন্ত্রী কোর্সের বাইরে বলা শুরু করলেন, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন জামায়াত এমপিরা’

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | জুন ১০, ২০২৬ | ০৭:২৭ পিএম
  • ৪ বার
Desktop

সংসদে ভালো পারফর্ম করতে জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রাজনৈতিক ক্লাশ’ করার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। 

বুধবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ পরামর্শ দেন তিনি। 

রাশেদ ফেসবুক পোস্টে লেখেন, শুনেছিলাম গত অধিবেশন জামায়াতের এমপিদের খারাপ পারফরম্যান্সের জন্য এবারের অধিবেশনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ইসলামি ব্যাংকের ওপর ব্যাপক প্রশিক্ষণ নিয়ে সংসদে যায়, কিন্তু প্রশ্ন এতো কঠিন হবে কে জানতো? প্রশিক্ষণ নিয়ে বলতে গেলে তো কোর্সের বাইরে বলা যায় না। 

রাশেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোর্সের বাইরে গিয়ে বলা শুরু করলেন, এতে জামায়াতের এমপিরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন আর ভাবতে থাকলেন ধুর রাতদিনের প্রশিক্ষণই তো বৃথা। জামায়াতে এমপিদের উচিত সালাহউদ্দিন আহমদের কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়া। এতে সংসদে কিছুটা হলেও ভাল পারফর্ম করতে পারবেন। অন্যথায় এক স্বরাষ্ট্রমন্ত্রী কাছে জামায়াতে ৬৮ জন এমপি যেভাবে ধরা খাচ্ছেন, সত্যিই আমারও লজ্জা লাগছে। 

বিএনপির এ নেতা বলেন, আমরা আগে জানতাম, জামায়াতের লোক শিক্ষিত বেশি, তাদের রাজনৈতিক প্রশিক্ষণ বেশি। কিন্তু এখন মনে হচ্ছে জামায়াতের গুরু দুর্বল। মানে জামায়াতে মনোযোগী ছাত্র থাকলেও, দক্ষ  প্রশিক্ষকের অভাব। সেই জায়গায় জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজনৈতিক ক্লাশ করতে পারেন। 

পোস্টের শেষে তিনি বলেন, শেখার কোনো শেষ নাই, শিখতে কোনো লজ্জা নাই। বিরোধী দল হিসেবে জামায়াতে ভালো করুক, আমরা এটাই চাই। আমরা সংসদীয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াতকে দেখতে চাই, দুর্বল মনে হলেই মানুষ আওয়ামী শূন্যতা ফিল করা শুরু করবে।  


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ