আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | জুন ১২, ২০২৬ | ০৫:১০ পিএম
  • ৩ বার
Desktop

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ সংযোগ বৃদ্ধির মাধ্যমে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে আরও ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল ও সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।  

চীনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াং নিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র বিষয়ক মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা খাতের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য খাতের মহাপরিচালক লি চাউইয়ে এবং স্বাস্থ্য খাতের মহাপরিচালক শি জানবিন। 

 

বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং রোড কানেকটিভিটি বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।     

এ সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ