আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কুষ্টিয়া সীমান্তে ঠেলে দেওয়া ১২ জনের দুদিন কাটলো খোলা আকাশের নিচে

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | জুন ১৩, ২০২৬ | ০৯:৫৯ পিএম
  • ৪ বার
Desktop

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা প্রতিহত করার পরও তাদের কাঁটাতারের ভেতরের অংশে নেয়নি বিএসএফ। ফলে দু’দিন ধরে শূন্যরেখায় খোলা আকাশের নিচে পাট ক্ষেতেই অবস্থান করছে চার শিশুসহ ১২ নারী-পুরুষ।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বলছে বিএসএফ পতাকা বৈঠকে আসলেও কোন সমাধান আসেনি। তবে ওই ১২ জনের পরিচয় আবারও খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) ভোরে উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমানা পিলার এলাকায় কাঁটাতারের গেট খুলে বিএসএফ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। ফলে, বাধ্য হয়ে তারা শূন্যরেখার পাটক্ষেতে অবস্থান নেন। দিনে তীব্র গরম আবার ঝড়, বৃষ্টি সঙ্গে দুদিন কাটিয়ে শিশু ও নারীসহ ১২ জন মানুষের কপালে কী ঘটে তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গেছে।

বিজিবি সূত্রটি জানায়, শূন্যরেখায় আটকে থাকাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে কাঁটাতারের গেট বন্ধ করে দেওয়ায় ওই ১২ জন না পারছে ভারতেও প্রবেশ করতে পারছে না। 

৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, শনিবার সকালে সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় একটি পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করেছে। আমরা বিষয়টি গুরুত্বেও সঙ্গে দেখার জন্য জানিয়েছি। তারা সময় নিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন। 


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ