আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | জুন ১৪, ২০২৬ | ০৯:৩৫ পিএম
  • ৬ বার
Desktop

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গতকাল (১৩ জুন) পর্যন্ত মোট ৫৫ হাজার ১৩৩ জন হাজি দেশে ফিরেছেন।

 

রোববার (১৪ জুন) হজ অফিসের কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত মোট ১৩১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

 

হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৩১টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৪ হাজার ৩১৩ জন হাজি এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ৮২০ জন হাজি দেশে ফিরেছেন।

 

এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব হজযাত্রীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৭ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।

 

সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৩ হাজার ৪২৭ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৮১০ জন হাজিকে সেবা প্রদান করেছে।

 

এ বছরের হজযাত্রী পরিবহণ কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়।

 

চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ