মনিরুজ্জামান মিলন পাটোয়ারীর, জলঢাকানীলফামারীর জলঢাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, শৃঙ্খলা ও সহযোগিতার সেতুবন্ধন দৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১০টায় বড়ঘাট এস আলী রাইস মিল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নীলফামারী-০৩ (জলঢাকা আসন) বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী এম. শরীফুল ইসলাম বাবু এর উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ সাকিল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আকবার আলী বাবু, সাবেক উপজেলা সেক্রেটারি ময়নুল ইসলাম, আহামেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙ্গালী, আহমেদ আলী বাবু, জলঢাকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আকবার আলী, দুদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু বিভূত ভূষণ, সাবেক পৌর প্যানেল মেয়র বাবু রঞ্জিত কুমার রায়, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব কলম কান্তি রায় প্রমুখ।
সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৭৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সম্ভাব্য প্রার্থী শিল্পপতি আলহাজ্ব সৈয়দ আলী।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপি আমাকে যদি ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ দেয়, তবে আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জলঢাকা গড়ে তুলতে চাই। আসন্ন দুর্গাপূজায় বিএনপির পক্ষ থেকে যে সামান্য অনুদান দেওয়া হয়েছে, তা যদিও ক্ষুদ্র, তবুও আমরা চাই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে।”
অন্যদিকে রশিদুল ইসলাম বাঙ্গালী বলেন, “সনাতনী ভাই-বোনেরা যথাযোগ্য মর্যাদায় দুর্গাপূজা পালন করবে বলে আশা রাখি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিএনপির দায়িত্বশীলদের জানাতে অনুরোধ করছি। আমরা চাই এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হোক।”
উপজেলা ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপির সাবেক কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।