আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ৩, ২০২৬ | ১১:০৮ পিএম
  • ৫১ বার
আল আমিন 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জিয়া পরিষদের প্রধান কার্যালয়ে জিয়া পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট চক্ষু চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় গোলাকান্দাইল ইউনিয়ন জিয়া পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবং রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক মো. সামসুল হক।

এছাড়াও অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড জিয়া পরিষদের সভাপতি মো. শাহ আলম মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জিয়া পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন মিয়া ও মো. আব্দুর রহমান।

স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ছিলেন একজন খ্যাতিমান চক্ষু চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা এবং জনমানুষের নেতা। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি ও জিয়া পরিষদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের সভাপতি হিসেবে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ, সততা, নেতৃত্ব এবং দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে প্রয়াত অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ