আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চাঁদপুরে পাউবোর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি দোকান আগুনে পুড়ে ছাই

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ২০, ২০২৫ | ০১:৫৯ পিএম
  • ৫২৪ বার
ডিজিটাল ডেস্ক

চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৭টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল আটটার দিকে চাঁদপুর সদর উপজেলার ইচলী-বাগাদী চৌরাস্তাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ব্যবসায়ীদের দাবি, এ দুর্ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

মো. ইয়াসিন পালোয়ান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল আটটার দিকে একটি খাবারের হোটেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেখান থেকে মুহূর্তে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কম্পিউটার, মুঠোফোন টেকনিশিয়ান, ফার্মেসি, স্টেশনারিসহ সাতটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত একটি খাবারের হোটেলের মালিক খোকন রাজ বলেন, পাউবোর জায়গায় লিজ ছাড়াই দোকান বানিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর হোটেলটি প্রায় এক বছর আগে ধানুয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে ভাড়া দেন। এই হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুঠোফোন টেকনিশিয়ান ও দোকানদার মো. রাশেদ বলেন, ‘যেসব দোকান আগুনে পুড়েছে, এগুলোর মধ্যে তিনটির মালিক ওই এলাকার বিল্লাল গাজী। আমি তাঁর কাছ থেকে আড়াই বছর আগে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে মাসিক আড়াই হাজার টাকায় দোকানটি ভাড়া নিই; কিন্তু আজ অগ্নিকাণ্ডে আমার দোকানসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়েছে।’

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমরা সিআইপি বেড়িবাঁধ–সংলগ্ন পাউবোর জায়গায় কোনো লিজ এখন দিচ্ছি না। কারণ, লিজ নিয়ে অনেকেই স্থায়ী স্থাপনা গড়ে তোলেন। যেখানে আগুন লেগেছে, সেটিও আমাদের জায়গা। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 


বরিশাল বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ