আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নীলফামারীতে গলায় ফাঁস দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | সেপ্টেম্বর ২৯, ২০২৫ | ০৫:৪৩ এএম
  • ৬৩৮ বার
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার নটখানা শান্তি পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সিএনজি চালক। নিহতের নাম তরিকুল ইসলাম ওরফে গ্যাদা (২৮)। তিনি ওই গ্রামের মো. আবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি আমগাছে রশি দিয়ে আত্মহত্যা করেন তরিকুল। মাত্র দুই দিন আগে তিনি ঢাকায় সিএনজি চালানোর কাজ শেষ করে গ্রামে ফিরেছিলেন।

প্রতিবেশীদের মতে, তরিকুল ছিলেন শান্ত-শিষ্ট ও নিরীহ স্বভাবের মানুষ। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তার সুনির্দিষ্ট কারণ কেউ জানাতে পারেননি।

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সাংবাদিকদের জানান, “খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

হঠাৎ এ মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পুরো গ্রামজুড়েও নেমে এসেছে স্তব্ধতা। অনেকেই মনে করছেন, কর্মসংস্থান ও জীবিকার অনিশ্চয়তা মানুষকে কখনও কখনও চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ