আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাতকানিয়ায় তৈরি হচ্ছিল কুমিল্লার রসমালাই, দুই লাখ টাকা জরিমানা

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ২২, ২০২৫ | ০৬:৩৪ পিএম
  • ৫১৩ বার
ডিজিটাল ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় অনুমোদন ছাড়া কারখানা খুলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রসগোল্লা, রসমালাই, দইসহ নানা পদের মিষ্টি। এসব মিষ্টি আবার বিক্রি হচ্ছিল কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার মিষ্টির প্যাকেটে। খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানে কারখানার মালিক মো. আজিজকে (৪৮) দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে মিষ্টি তৈরিতে ব্যবহৃত পোড়া তেল, পচা ছানা, নষ্ট শিরা ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। মিষ্টিগুলো উৎপাদনের পর কুমিল্লার মাতৃভান্ডার মিষ্টির নাম লাগিয়ে বাজারে সরবরাহ করা হতো।

খোন্দকার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. আজিজ নামের এক ব্যক্তিকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করা হয়। জব্দ করার পর বিপুল পরিমাণ মিষ্টি পুড়িয়ে ধ্বংস করা হয়।

 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ