আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

টেলিভিশন সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, নিয়ে যায় ৪৫ লাখ টাকার গাড়িও

News Tarunner khobor
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | অক্টোবর ২৩, ২০২৫ | ০৯:২৮ পিএম
  • ৫০৫ বার
ডিজিটাল ডেস্ক

টেলিভিশন সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে মালামাল লুট ও ৪৫ লাখ টাকা দামের গাড়ি নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় মামলা হলে  নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বায়েজীদ বোস্তামী, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল মতিন, আশরাফুল ইসলাম, মো. মমিন, শারমিন আক্তার, নুর মোহাম্মদ সাব্বির, রোবেল হোসেন ও মো. ফয়সাল।

 

পুলিশ জানায়, ডাকাতির ঘটনা ঘটে ১০ অক্টোবর। নগরের খুলশী এলাকায় একটি বহুতল ভবনের চারতলার ফ্ল্যাটে মাই টিভির সাংবাদিক পরিচয়ে ১০ থেকে ১২ জনের একটি দল ঢোকেন। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন নিয়ে যায় ডাকাত দল। একপর্যায়ে বাসার নিচে থাকা সদ্য কেনা ৪৫ লাখ টাকা দামের টয়োটা করোলা প্রাইভেট কারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যান। এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় বাসায় কোনো পুরুষ লোক ছিল না। এই ঘটনায় খুলশী থানায় মামলা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশে (ডিবি) আসার পর ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ডাকাতি করা গাড়িটি উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন তারা টেলিভিশনের সাংবাদিক সেজে হাতে মাইক্রোফোন নিয়ে যান। কিন্তু তারা কেউ সাংবাদিক না। নগরের বিভিন্ন জায়গায় দোকানে কাজ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁরা সাংবাদিক পরিচয় আগেও ডাকাতি করেছেন। কিন্তু ভুক্তভোগীরা কেউ হয়তো প্রকাশ করেনি নিজেদের দুর্বলতার কারণে।

 

 

 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ