আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নাটোরে মুখোশধারী কয়েকজন এসে হামলা চালাল বিএনপি নেতার ওপর

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | অক্টোবর ২৫, ২০২৫ | ১০:৩১ এএম
  • ২১৮ বার
ডিজিটাল ডেস্ক

নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেনের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঙাল কলোসী গ্রামে বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিয়ে পীরগাছা বাজারে নেতা-কর্মীদের বিদায় জানাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত সাতজন আহত হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত অন্য ছয়জন হলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, উপজেলা ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। খুব শিগগির জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

 

 


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ