আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

খাগড়াছড়ি তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | সেপ্টেম্বর ২৯, ২০২৫ | ১২:১৬ পিএম
  • ৫৮৪ বার
ডিজিটাল ডেস্ক

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো টানা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। আজ সোমবারও (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ির বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করছে। তবে, অবরোধকারীদের প্রকাশ্যে দেখা যায়নি। অবরোধের কারণে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।

জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না।

গত দুদিন ধরে অচলাবস্থা থাকলেও আজ সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহর ও শহরতলীতে সীমিত সংখ্যক ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যাচ্ছে। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ রয়েছে। তবে আজ সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল ঘোষণা করেছে অবরোধ আহবানকারী জুম্ম ছাত্র-জনতা।

 

অন্যান্য সড়কে অবরোধ চলবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলার গুইমারায় সহিংসতা চলাকালে গুলিতে ৩ জন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন পাহাড়ি-বাঙালি আহতের পর এখনও থমথমে অবস্থা। নিহতের মরদেহগুলো গতকাল রবিবার বিকেলে খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

 

আজ সোমবার মরদেহের ময়নাতদন্ত হতে পারে।

 

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, গত দুদিনে নানাভাবে আহত ৩০ জনের মতো জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কোন ঘটনায় এবং কোথায় তারা আহত হয়েছেন তা সম্পর্কে তিনি জানেন না।

এদিকে, প্রশাসনের আহুত ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় এই নির্দেশনা জারি করা হয়েছিল।

 

 

লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন বাজারের জন্য নিয়ে আসা কাচামাল নিয়ে কিছু ট্রাক ও পিকআপ আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ পাহাড়ি-বাঙালি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকরা। আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি, পুলিশ মাঠে রয়েছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, উদ্ভুত অবস্থা ক্রমেই উন্নতির দিকে। আজ সোমবার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অবরোধের আহবান জানায়।

 

 

 

 


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ