আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

থানচি বলিবাজারে আগুন

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | অক্টোবর ২৬, ২০২৫ | ১০:৪৫ এএম
  • ৫২৫ বার
ডিজিটাল ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ আগুন লেগে প্রায় ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কাজ চলছে। তবে স্থানীয়রা জানান, বাজারের একটি খাবারের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়।

এর আগে, ২০২৩ সালের ২৫ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে বলিবাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ