আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

হবিগঞ্জে জিরা ফুচকাসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ৮, ২০২৬ | ০৭:৩৩ এএম
  • ৫০ বার
Desktop

হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, কম্বল ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এসব পণ্য পরিবহণে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবি এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, একটি নির্দিষ্ট কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহণ করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির সদস্যরা মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির আভিযানিক দল পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করে। এ সময় পণ্য পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

একই দিনে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সাতছড়ি চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযানে আরেকটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ছাড়া সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল পৃথক অভিযানে সীমান্তবর্তী জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বস্তাভর্তি প্রায় ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা এবং পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, জব্দ করা পণ্য ও মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ