আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | আগস্ট ১২, ২০২৬ | ১২:০৮ পিএম
  • ৩২ বার
desktop

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (কেন্দ্রীয় ব্যাংক) নীতিগত সিদ্ধান্ত কোন পথে হাঁটবে, তা বুঝতে দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই অপেক্ষার প্রভাবে মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। তবে এর আগে দাম বেড়ে আড়াই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৩ শতাংশ কমে ৪,৩৭৬.৩১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে দাম বেড়ে ৪,৪৩৪.৮৪ ডলারে উঠেছিল, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ। তখন এটি ১০০ দিনের মুভিং অ্যাভারেজ (যা বর্তমানে ৪,৩৮৭.৯২ ডলার) অতিক্রম করার চেষ্টা করেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মার্কেটে দাম প্রায় ০.৫ শতাংশ বেড়ে ৪,৪৪১.১০ ডলারে স্থির হয়েছে

জেনার মেটালস-এর ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্র্যান্ট বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে বাজার চলতি সপ্তাহের মূল্যস্ফীতির তথ্যের দিকে তাকিয়ে আছে। 

বার্ষিক মূল্যস্ফীতি (সিপিআই) সহনীয় পর্যায়ে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর ভিত্তি করেই মুদ্রানীতির ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। 

এর আগে, গত শুক্রবার জুলাই মাসের দুর্বল কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর, আগামী মাসে ফেড সুদহার বাড়াবে—এমন ধারণা থেকে সরে আসেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে সেদিন স্বর্ণের দাম একলাফে ২.৪ শতাংশ বেড়ে গিয়েছিল।

পিটার গ্র্যান্ট আরও বলেন, গত সপ্তাহের হতাশাজনক কর্মসংস্থানের তথ্যের পর সেপ্টেম্বরে সুদহার বৃদ্ধির প্রত্যাশা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে এখনো বেশ ভালো দর হাঁকা হচ্ছে।

তবে সিএমই ফেডওয়াচ টুল-এর তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখনো সেপ্টেম্বরে সুদহার বাড়ার ৫০ শতাংশ এবং ডিসেম্বরে ৭৯ শতাংশ সম্ভাবনা দেখছেন।

ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক সোমবার জানান, ভবিষ্যতে হঠাৎ করে সুদহার অনেক বেশি বাড়ানোর প্রয়োজনীয়তা এড়াতে এখন থেকেই ধীরে ধীরে তা বাড়ানোর উপযুক্ত সময় বলে তিনি মনে করেন। উল্লেখ্য, সাধারণত উচ্চ সুদহারের পরিবেশে স্বর্ণের মতো সুদবিহীন বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

ভূরাজনৈতিক ফ্রন্টে, শান্তি চুক্তির জন্য দেওয়া তেহরানের শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব দাবি তুলে ধরেছেন। তিনি যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ