আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাজীপুর সাফারি পার্কে রাজ ও রাজুর মৃত্যু

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | আগস্ট ১৪, ২০২৬ | ০৮:৫১ পিএম
  • ৩৬ বার
Desktop

গাজীপুর সাফারি পার্কে অপর হাতির আঘাতে গুরুতর আহত রাজু বাহাদুর এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে রাজ বাহাদুর নামের দুটি হাতির মৃত্যু হয়েছে। আহত হাতির খোঁজ নিতে যোগাযোগ করা হলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পার্ক কর্তৃপক্ষের দেওয়ার তথ্যমতে, গত ৭ আগস্ট সকালে রাজা বাহাদুর নামের হাতিটিকে পার্কের হাতিশালায় মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। আগের দিন ৬ আগস্ট রাতে রাজ বাহাদুর নামের হাতির মৃত্যু হয়েছে।

তিনি জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শিকলে বাঁধা ১০ বছরের রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছরের হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শও নেওয়া হয়েছিল। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে  গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।

অপরদিকে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ৬ আগস্ট গাজীপুর সাফারি পার্কের অপর একটি হাতির মৃত্যু হয়েছে। দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।

উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুর নামের হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কে থাকা জয়িতা নামে অন্য একটি হাতি হামলা করে। হামলায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালির ওপর রাখা হয়। পরে এক্সরে করে হাতিটির পা ভেঙে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত হন।

আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়, পরামর্শ নেওয়া হয় শ্রীলঙ্কার চিকিৎসক দলের। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলে। গত ৭ আগস্ট শুক্রবার সকালে পার্কের হাতিশালায় হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ