আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মার্কিন রণতরীতে ৭ সেনার মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব: সেন্টকম

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | আগস্ট ১৪, ২০২৬ | ০৮:৫৩ পিএম
  • ৩৭ বার
Desktop

ইরানের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ নিজেদের মধ্যে মারামারি করে ৭ জন মার্কিন সেনা মারা গেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা সেন্টকম এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে।

সেন্টকম পরিষ্কার জানিয়েছে, জাহাজে এমন কোনো ঘটনাই ঘটেনি। ইরান ইচ্ছে করেই এই মিথ্যা খবর ছড়িয়েছে। তবে গত ৩ আগস্ট একজন নাবিক হঠাৎ সাগরে পড়ে গিয়েছিলেন, যাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

মৃত্যুর খবরটি গুজব হলেও, এই রণতরীতে থাকা প্রায় ৫,০০০ সেনার বর্তমান অবস্থা খুব একটা ভালো নেই। সাধারণত তাদের সাগরে থাকার কথা ছয় মাস, কিন্তু তারা প্রায় নয় মাস ধরে টানা সাগরে ডিউটি করছেন। গত ডিসেম্বরের পর জাহাজটি আর কোনো বন্দরে থামার সুযোগ পায়নি।

 

মার্কিন নেতা এবং নাবিকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাহাজের ভেতরের পরিবেশ এখন বেশ খারাপ। সেখানকার শৌচাগারগুলো ভাঙা, ঠিকমতো গরম পানি পাওয়া যায় না এবং তাজা ও পুষ্টিকর খাবারেরও অভাব রয়েছে। টানা ২০০ দিনের বেশি সময় সাগরে আটকে থাকায় এবং ভালো পরিবেশ না পাওয়ায় সেনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটছে। 

বিশেষজ্ঞরা বলছেন, এরকম অমানবিক অবস্থায় টানা দীর্ঘ দিন থাকলে যেকোনো সেনার মনোবল ভেঙে যাওয়াটাই স্বাভাবিক।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ