আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ২৯, ২০২৫ | ০৬:০৪ পিএম
  • ৪১৬ বার
ডিজিটাল ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

 

কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে

  • চারুকলা অনুষদ ভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার)।

  • বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ ভুক্ত এ-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার)।

  • বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার)।

  • সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ডি-ইউনিটে ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।

  • কলা ও আইন অনুষদ ভুক্ত বি-ইউনিটের ২৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


রাজশাহী বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ