আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ২৯, ২০২৬ | ০৭:০৭ পিএম
  • ৩৫ বার
নিজস্ব প্রতিনিধি

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দোমুখা বাজার সংলগ্ন এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। দোমুখা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক, মোঃ মামুনুর রহমান মামুন এবং বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ,
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক। 

গ্রামবাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী সমবেত হন। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়রা জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং স্থানীয়দের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।


রংপুর বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ