আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের  প্রতিবাদে বিএনপির মিছিল

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ০৬:২০ এএম
  • ৪৫৫ বার
আল আমিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বের হওয়া এ মিছিলটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ শেষে ভুলতা গোলচত্বরে সমাবেশ করে। 
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভুইয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, কাঞ্চন পৌর বিএনপিরত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবেনা। আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে। নিরীহ যারা রয়েছে তাদেরকে পুলিশে হয়রানি না করার কথাও বলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। আর যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ