নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিপা আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড শিমরাইল মোড় এলাকায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী- পুরুষ ও কিশোর কিশোরীসহ (১৭) জনকে আটক করেছে পুলিশ।
( ৬ অক্টোবর) দুপুরে শিমরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানান,দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় অবস্থিত হোটেল শীতলক্ষ্যা আবাসিক নামের চারতলা ভবনের প্রতিটি কক্ষে অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল মুহাম্মদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অসামাজিক সহ বিভিন্ন কার্যকলাপের অভিযোগ এ দুই নারী, একজন ১৬ বছর বয়সী এক কিশোরী, ১৩ জন পুরুষ ও ১৭ বছর বয়সে এক কিশোরসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
এর আগে মাধবদী মেঘলা আবাসিক হোটেল নামে প্রায় আট বছর ধরে ওখানেই ছিল, পরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জন্য প্রশাসন বন্ধ করে দেন।
পরে নারায়ণগঞ্জ চিটাগাং রোড শিমরাইল মোড় এলাকায় সাজেদা হাসপাতাল নতুন করে আশ্রয় নেয়, নাম দেয় লিভার ভিউ আবাসিক হোটেল, কিন্তু নতুন সরকার আসা পরে নাম বদল করে আবারও নতুন নাম দেওয়া হয় হোটেল শীতলক্ষ্যা আবাসিক যার একই নামের মালিক জাহিদ। কিন্তু নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ কোন অসামাজিক কার্যকলাপের জন্য কোন এমন কিছু ই ছিল না তাই সমাজের কিশোর কিশোরীদের দিয়ে অপরাধ অপকর্মের আস্তানা বানিয়ে সমাজ কে ধ্বংস করে আসছিল,
এতে করে কিছু কয়েকজন বখাটে বা পাতি নেতারা জড়িত বলে মনে করি।
পরে যাচাই বাঁচাই করে বয়স কম হওয়ার ওই কিশোর কিশোরী কে তাদের পরিবারের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আটক অপর ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেনপুলিশ।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মুহাম্মদ এমদাদুল হক বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছিল। পরে যাচাই বাঁচাই শেষে দুই জন অপ্রাপ্তবয়স্ককে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বাকি ১৫ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।