আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, অটোরিকশাসহ আটক ২ ‎

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ১২, ২০২৬ | ০৬:০২ পিএম
  • ২৩ বার
আল আমিন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামে এক চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এদিকে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
‎সোমবার দিবাগত রাত ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
‎নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে দুই ছিনতাইকারী রাজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে রেখে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
‎
‎এ সময় টহল পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পুলিশের টহল গাড়িতে ধাক্কা দিলে এক পুলিশ সদস্য সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে ছিনতাইকারীদের ধাওয়া করেন।
‎
‎ধাওয়ার একপর্যায়ে তারাবো বিশ্বরোডসংলগ্ন ময়লার স্তূপের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামাল মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
‎
‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তাঁরা।
‎
‎এদিকে, আহত রাজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎আটক ফয়সাল (২৪) রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। অপর আটক জামাল মিয়া (৩০) নোয়াখালীর করিমপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে।
‎
‎এ ঘটনায় ছিনতাই ও হত্যার অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত আইনি কার্যক্রম সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন।
 


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ