আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে ইউএনডিপি   বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বৈঠক

News Tarunner khobor
  • আপডেট টাইম :   সোমবার | অক্টোবর ১২, ২০২৬ | ০৬:৩২ পিএম
  • ২৪ বার
মোঃ দেলোয়ার হোসেন

১২ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস-এর এক বৈঠক অনুষ্ঠিত হয় । ইউএনডিপি প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং ইউএনডিপি বাংলাদেশের 'স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস' (SIPS) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এছাড়াও উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনডিপি আবাসিক প্রতিনিধি উপদেষ্টা মহোদয়কে বাংলাদেশে ইউএনডিপির চলমান কার্যক্রম, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সাথে অংশীদারিত্বের বিষয়ে অবহিত করেন। এই যৌথ অংশীদারিত্ব একটি অধিকতর সাড়া প্রদানকারী, জনবান্ধব, তথ্য-প্রমাণ নির্ভর এবং জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি প্রকাশ করে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির অব্যাহত সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সুশাসন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির অধিকতর সহায়তা কামনা করেন। একই সাথে বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন এবং সেবা সহজীকরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহযোগিতার আহ্বান জানান।
ইউএনডিপি বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রসমূহ এবং সংস্কার এজেন্ডা, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা প্রদানে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ