গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপনশারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী উপসচিব বিপুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী রিফাত আল মাহফীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা পরিষদের এ উদ্যোগে পূজামণ্ডপগুলোর আয়োজন ও উৎসব উদ্যাপনে কিছুটা হলেও সহায়তা মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উৎসবকে ঘিরে এ ধরনের সহায়তা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।