আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ডেঙ্গুতে আক্রান্ত সাংবাদিক নেতা শেখ জাহিদুল ইসলাম হাসপাতালে।

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | অক্টোবর ২৫, ২০২৬ | ১২:৫৩ এএম
  • ৭২৯ বার
নিজস্ব প্রতিবেদক, খুলনা

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে (সাবেক আবু নাসের হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া করেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ সরদার সাইদী হাসান বাবু, সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, ধর্মবিষয়ক সম্পাদক দারাশিকোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে শেখ জাহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সব শাখার নেতৃবৃন্দ ও সাংবাদিক পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছে সংগঠনটি। পাশাপাশি তিনি তার ওয়ার্ডবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ