আজ -

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ।

News Tarunner khobor
  • আপডেট টাইম :   রবিবার | নভেম্বর ১, ২০২৬ | ১১:২৪ পিএম
  • ১৪ বার
নিজস্ব প্রতিনিধি

প্রায় আট বছর ধরে গণমাধ্যমে কাজ করছেন সাংবাদিক ও উদ্যোক্তা মিহিরুল মিরাজ। টেলিভিশনে রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করার পর এখন তিনি অনলাইন সংবাদমাধ্যম নিউজ টাইমস ২৪-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি এসএমএফ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং হেল্প হ্যান্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
মিহিরুল মিরাজ ২০০৩ সালের ২৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলাদিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে তানযীমুল মিল্লাত একাডেমি থেকে মাধ্যমিক শিক্ষা নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরপর উত্তরা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন।
গত প্রায় আট বছরে তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমসাময়িক ঘটনা, সামাজিক বাস্তবতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন।
নিউজ টাইমস ২৪ (newstimes24bd.com) একটি ২৪ ঘণ্টাভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম। এর মাধ্যমে দেশ-বিদেশের সংবাদ ও সমসাময়িক বিষয় পাঠকের কাছে তুলে ধরা হয়। এ প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিহিরুল মিরাজ।
এছাড়া তিনি এসএমএফ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি সেবা ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট খাতে কাজ করছে।
সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি হেল্প হ্যান্ড বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এ সংগঠনের অন্যতম লক্ষ্য।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ