আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সিলেটে পেঁয়াজের সেঞ্চুরি পার, ভারত সীমান্ত থেকে সাড়ে ২৬ টন আটক

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | নভেম্বর ৮, ২০২৫ | ০৯:২১ পিএম
  • ৩৮৬ বার
ডিজিটাল ডেস্ক

সিলেটে কয়েক দিন ধরে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি চলছে। সপ্তাহ খানেক আগে যে পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৭৫ টাকায় বিক্রি হতো, সেটি এখন সেঞ্চুরি পার করেছে। এখন প্রতি কেজি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এমন অবস্থায় ভারত থেকে অবৈধ পথে পেঁয়াজ ঢোকার ঘটনা ঘটছে।

গত দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা সাড়ে ১৬ টন পেঁয়াজ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শনিবার বিকেলে পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে অবৈধভাবে আসা ১২ হাজার ১২০ কেজি টমেটো জব্দ করার কথা জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।

 

সিলেটের ব্যবসায়ীরা বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ ছিল। বর্তমানে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে সামনে নতুন পেঁয়াজর মৌসুম। সে সময় বাজারে নতুন পেঁয়াজ উঠলে দাম ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্র ও আজ সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়েছেন বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২ হাজার ১২০ কেজি টমেটো জব্দ করা হয়। এসব পণ্য সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, স্থানীয় ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের পাশাপাশি নিরাপত্তা রক্ষা, জাল টাকা প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ