আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সারাদেশ কাপ্তাই হ্রদ হঠাৎ ঝড়ে নৌকা ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ১, ২০২৫ | ০৯:৪৫ এএম
  • ৫৭৫ বার
ডিজিটাল ডেস্ক

রাঙ্গামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড়ো বাতাসে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও দুজন।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হ্রদে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে যায়।

তিনি আরও জানান, নৌকায় একজন পুরুষ, দুই জন মহিলা ও দুই জন শিশু ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এক মহিলাকে উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিন (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) এখনও খুঁজে পাওয়া যায়নি।

 

লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি আমাদের জানিয়েছেন। আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, রাতে আকস্মিক ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে নৌকা ডুবির খবর পাওয়া গেছে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশু মারা গেছেন এবং মা-ছেলে এখনও নিখোঁজ এবং একজন মহিলাকে উদ্ধার করে লংগদু হাসপাতালে ভর্তি করানো হয়। রাতের অন্ধকার ও কাপ্তাই হ্রদে পানি বেশি থাকায় উদ্ধার কাজ সকালে শুরু করা হয়েছে।


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ