আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ১, ২০২৫ | ০৩:১৬ পিএম
  • ৪৩১ বার
ডিজিটাল ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর স্কুল পাড়া এলাকা থেকে বদর নামের এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জানা গেছে, বদরউদ্দিন বেনিপুর গ্রামের আব্দুল  করিমের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে সীমান্তের শূন্য রেখা থেকে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়। 

বেনীপুর গ্রামের কৃষক রিফাত হোসেন বলেন, ‘বদরউদ্দিনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নোনাগন্জ বিএসএফ ক্যাম্প সদস্যরা ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।’

এই বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে বদরকে ধরে নিয়ে গেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। 

এদিকে ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে যোগাযোগ চলছে। 

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।


খুলনা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ