আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ১, ২০২৫ | ০৬:৩৩ পিএম
  • ২৩১ বার
ডিজিটাল ডেস্ক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। মঙ্গলবার রাতে নগরের বন্দর থানার মধ্যম হালিশহরের মুন্সীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল সন্দ্বীপ থানার হারামিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম চট্টগ্রামের সন্দ্বীপ থানার হারামিয়া গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের রবিন নামের এক যুবকের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হলেও পরে ডিভোর্স হয়। ২০২৪ সালের ডিসেম্বরে ফেসবুকে পরিচয় হয় আসামি রাসেলের সঙ্গে। পরিচয়ের সুবাদে কথোপকথনের এক পর্যায়ে আসামি তাকে নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে দেখা করার চেষ্টা করে। গত ২৬ সেপ্টেম্বর ভিকটিম তার বড় বোনকে ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রামে আসেন। তারা বিকালে ডবলমুরিং থানার আগ্রাবাদ দাম্মুয়া পুকুরপাড়ের একটি হোটেলের কক্ষ ভাড়া নেন। সেদিন রাত সাড়ে ৭টার দিকে আসামি রাসেল হোটেল রুমে  প্রবেশ করে। কিছুক্ষণ পর ভিকটিমের বোন ওষুধ আনতে বাইরে গেলে রাসেল কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে এবং দ্রুত পালিয়ে যায়। পরে এ ঘটনার পর ভিকটিম নিজেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ