আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করতে গিয়ে আটক ২

News Tarunner khobor
  • আপডেট টাইম :    বুধবার | অক্টোবর ১, ২০২৫ | ০৬:৪৬ পিএম
  • ৪২৯ বার
ডিজিটাল ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাবিবুর রহমান জিহাদ (১৫) নামের এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশাটি বিক্রি গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই ছিনতাইকারী।

বুধবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পৌর সদরের শেখপাড়া বিল্লাবাড়ির পাশের ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহত জিহাদ সন্দ্বীপের মুছাপুর মগধরা এলাকার দিদারুল আলমের ছেলে। সে কাজের সূত্রে সীতাকুণ্ড পৌর সদরের সোবাহানবাগ (গোডাউন রোড) এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত।

আটক দুই ছিনতাইকারী হলেন সন্দ্বীপের হারামিয়া এলাকার মানিকের ছেলে বাপ্পি (২২) এবং সেলিমের ছেলে রাজীব (২৫)। বাপ্পি রাজীবের আপন বোনজামাই। তারা পৌর সদর এলাকার বাসিন্দা।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে যাত্রীবেশে জিহাদের অটোরিকশায় ওঠেন বাপ্পি ও তার শ্যালক রাজিব। তাদের বহনকারী অটোরিকশাটি পৌর সদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে বাপ্পি ও রাজিব চালক জিহাদকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহটি শেখপাড়া বিল্লাবাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখেন।

বুধবার (১ অক্টোবর) ভোরে ছিনতাইকারী বাপ্পি অটোরিকশাটি সীতাকুণ্ডের মাদান বিবিরহাট এলাকার একটি গ্যারেজে বিক্রি করতে নিয়ে যান। এ সময় বাপ্পির কথাবার্তায় সন্দেহ হওয়ায় গ্যারেজ মালিক অটোরিকশার পেছনে থাকা মালিক আকবরের মুঠোফোনে কল করে বিস্তারিত জানান। পরে মালিক আকবর ও জিহাদের পরিবারের লোকজন মাদাম বিবিরহাট এলাকায় ছুটে যান। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ছিনতাইকারী বাপ্পিকে পৌর সদর বাজারে আনা হয়। পরে উপস্থিত লোকজন বাপ্পীকে মারধরের পর চালককে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে রাজিবকেও আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, 'জনতার হাতে আটক চালক হত্যার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ডোবায় লুকানো চালকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জনতার পিটুনিতে গুরুতর আহত ছিনতাইকারী বাপ্পিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 


চট্টগ্রাম বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ