আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যোগ্যতার ব্যাখ্যা চাইল বার কাউন্সিল

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শুক্রবার | মে ১৫, ২০২৬ | ০৭:০৩ পিএম
  • ১৩ বার
Desktop

 

কলকাতা হাইকোর্টে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র আইনজীবী হিসেবে লড়াইয়ের ঘটনায় তার পেশাগত যোগ্যতা ও আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল অব ইন্ডিয়া। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে জরুরি ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বুলডোজার দিয়ে উচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় কালো কোট ও সাদা ব্যান্ড পরে আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পরই বিষয়টি নিয়ে সক্রিয় হয় বার কাউন্সিল অব ইন্ডিয়া।

সংস্থাটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে মমতার এনরোলমেন্ট, প্র্যাকটিস স্ট্যাটাস এবং পেশাগত আচরণবিধি মানা হয়েছে কি না তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ সময় একটি সাংবিধানিক পদে থাকার কারণে তার আইনজীবী হিসেবে নিবন্ধন ও প্র্যাকটিস চালুর প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নথিপত্র দেখে নিশ্চিত করতে হবে।

 

আগামী ১৬ মের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, তিনি বার কাউন্সিলে নিবন্ধিত কি না, এনরোলমেন্ট নম্বর ও তারিখ, মুখ্যমন্ত্রী থাকাকালে প্র্যাকটিস স্থগিত করেছিলেন কি না, পুনরায় প্র্যাকটিস শুরুর জন্য কোনো আবেদন করেছিলেন কি না এবং বর্তমানে তার প্র্যাকটিস সার্টিফিকেট বৈধ কি না।

এছাড়া সংশ্লিষ্ট সব নথির সার্টিফায়েড কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে কোনো নথি পরিবর্তন বা সংশোধন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

এই ঘটনার পর ভারতের আইন অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রতিক্রিয়া এখনো প্রকাশ পায়নি।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ