আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনার শীর্ষে হারুনুর রশিদ

News Tarunner khobor
  • আপডেট টাইম :   শনিবার | এপ্রিল ১৮, ২০২৬ | ১২:০০ এএম
  • ৯১৩২ বার
নিজস্ব প্রতিনিধি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ, যিনি ‘কমিশনার হারুন’ নামেই অধিক পরিচিত।

দল পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে হারুনুর রশিদের নাম সামনে এসেছে।

মতিঝিল এলাকার সাবেক নির্বাচিত কমিশনার হারুনুর রশিদ বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন মামলা, গ্রেপ্তার ও চাপের মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। তৃণমূলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতাকে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।

সভাপতি পদে দায়িত্ব পেলে তিনি দলকে তিনটি মূল ভিত্তির ওপর সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করে আধুনিক ও সৃজনশীল রাজনীতি গড়ে তোলা এবং জনসেবামূলক কর্মকাণ্ড জোরদার করা।

একান্ত আলাপচারিতায় হারুনুর রশিদ বলেন, দায়িত্ব পেলে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলে সংগঠনকে আরও শক্তিশালী করবেন এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন
দলীয় নেতাকর্মীদের মতে, আসন্ন কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আরও সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠবে।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ