আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

৫৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে পীরজাদা মো. নোয়াব আলী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে

News Tarunner khobor
  • আপডেট টাইম :   মঙ্গলবার | মে ১২, ২০২৬ | ০২:২৯ পিএম
  • ১৪৬৭ বার
কাজী কেয়া

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও আধুনিকায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব পীরজাদা মো. নোয়াব আলী। ওয়ার্ডের অলিগলি থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই এখন তার সরব উপস্থিতি এবং তাকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে পীরজাদা মো. নোয়াব আলী বলেন,
“৫৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি জনগণের সেবক হিসেবে সবসময় তাদের পাশে থাকতে চাই।”

তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং খানাখন্দমুক্ত টেকসই সড়ক নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়াও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। তার ভাষায়,
“যুব সমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের জন্য সুস্থ বিনোদন ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে।”

তিনি আরও বলেন,
“আমি জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন পীরজাদা মো. নোয়াব আলী। ফলে নির্বাচনী এলাকায় তাকে ঘিরে ইতিবাচক আলোচনা ক্রমেই বাড়ছে।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ